পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য জরুরি: রাষ্ট্রপতি

বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হওয়া অত্যন্ত জরুরি বলেছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ।
পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণে রাষ্ট্রপতির উদ্যোগের অংশ হিসেবে সোমবার বঙ্গভবনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি) নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এ আলোচনায় বিএসডি’র ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। ৩০ মিনিটের এ আলোচনাকালে বিএসডি সার্চ কমিটি ও নতুন ইসি গঠনের বিষয়ে পাঁচ দফা প্রস্তাব পেশ করে।
এসব প্রস্তাবে রয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, বর্তমান পাঁচ সদস্যের বদলে নয় সদস্যের ইসি গঠন, জাতীয় বাজেটে ইসির জন্য পৃথক বরাদ্দ দান এবং যারা দেশের সংবিধানের চার মূলনীতিতে বিশ্বাসী তাদেরই নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসি গঠন বিষয়ে গঠনমূলক প্রস্তাব দেয়ার জন্য বিএসডি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জাতীয় সমাজতান্ত্রিক দলের (আম্বিয়া) সঙ্গে আলোচনা করেন। ৩৫ মিনিটের আলোচনাকালে জাতীয় সমাজতান্ত্রিক দল একটি সার্চ কমিটি ও নতুন ইসি গঠন বিষয়ে পাঁচ দফা প্রস্তাব দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য জরুরি: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৪:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭