অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ইসলামী ব্যাংকে চারজনকে পদোন্নতি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন চারজন।

তারা হলেন- মোহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী ও আবু রেজা মো. ইয়াহিয়া। এর আগে তারা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- মোহাম্মদ মুনিরুল মওলা ব্যাংকের করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের পর বিভিন্ন পদমর্যাদায় ব্যাংকের বিভিন্ন শাখা, জোন ও ডিভিশনে কাজ করেন।

মুহাম্মদ মোহন মিয়া ব্যাংকের করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-১-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৫ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকে যোগদানের পর বিভিন্ন শাখায় বিভিন্ন পদমর্যাদায় কাজ করেন। তিনি ব্যাংকের সদরঘাট শাখা, ভিআইপি রোড শাখা, রমনা শাখা ও হেড অফিস করপোরেট শাখার প্রধান এবং ঢাকা সাউথ জোনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ আলী ব্যাংকের বিনিয়োগ প্রশাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০১ সালে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদানের পর ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিনিয়োগ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি ও প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আবু রেজা মো. ইয়াহিয়া কোম্পানি সচিব হিসেবে বোর্ড সেক্রেটারিয়েট ডিভিশনে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের পর ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ে নানা পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ইসলামী ব্যাংকে চারজনকে পদোন্নতি

আপডেট টাইম : ০৪:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭