পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাস্তা বন্ধ করে সমাবেশ করা যাবে না

ডেস্ক: রাস্তা বন্ধ করে কোথাও সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রাস্তায় কোনো প্রোগ্রাম করা যাবে না।

শুক্রবার রাজধানীর রাসেল স্কয়ারে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি সারা বাংলাদেশে সকলকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই নির্দেশনা দিচ্ছি যে আর রাস্তা বন্ধ করে কোনোভাবেই সমাবেশ করা যাবে না। বাংলাদেশের কোথাও করা যাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ভেতরে করার নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু তারা এমনভাবে করেছে যে রাস্তার কাছাকাছি। ভবিষ্যতে আর এই জায়গায় মঞ্চ করবেন না। এটা পরিষ্কার নির্দেশ।

তিনি বলেন, আমরা রাস্তায় র‌্যালি করার ব্যপারেও বিকল্প চিন্তাভাবনা করছি। ছুটির দিনে এ র‌্যালি করা যায় কিনা।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশবাসী খুশি। এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও খুশি। শুধুমাত্র বিএনপির নেতারা যারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে সেই নেতারা হতাশ। সংকটে আছে বিএনপি। দেশ সংকটে নেই।

তিনি বলেন, সমঝোতা সব কিছুই হবে সংবিধান অনুযায়ী। আমরা সংবিধানের বাইরে যাবো না। পরিবর্তী নির্বাচনে আমরা সংবিধানের বাইরে যাবো না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাস্তা বন্ধ করে সমাবেশ করা যাবে না

আপডেট টাইম : ০১:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭