পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গ্রেপ্তার

নব্য জেএমবির শীর্ষ নেতা ও গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিস) ইউনিট। শুক্রবার রাতে তাকে টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ কথা নিশ্চিত করেছেন। রাজীব অন্তত ২২টি হত্যা মামলার আসামি। তার সাংঠনিক নাম রাজীব গান্ধী, ওরফে সুভাষ গান্ধী, ওরফে গান্ধী, ওরফে শান্ত ওরফে আদিল। গুলশান ও শোলাকিয়া হামলায় তিন জঙ্গিকে সে উত্তরাঞ্চল থেকে পাঠিয়েছিল।

গত বছর গুলশান হামলার পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে জেএমবির কমান্ডার গ্রেপ্তার এবং নিহত হওয়ার পর রাজীব গান্ধীর ওপরে ঢাকায় হামলা চালানোর দায়িত্ব আসে। গুলশান হামলার আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও রাজীব গান্ধীর কথা বলা হয়েছিল। গত ২৭ জুন দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলের জঙ্গি অধ্যুষিত জেলায় পুলিশের টানা অভিযানে জেএমবির সদস্যরা ওই অঞ্চল ছাড়তে বাধ্য হয়। এ সময় একটি গ্রুপ ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে আশ্রয় নেয়। এই গ্রুপের দলনেতা রাজীব গান্ধী ওরফে শান্ত ওরফে সুভাষ ওরফে আদিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭