পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অস্ত্রসহ সন্দেহভাজন জঙ্গি আটক

নাটোর: নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামে একটি বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ওই যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমবির সদস্য।

বাড়িটিতে জেএমবি সদস্যরা আস্তানা গেড়েছিল। গতকাল শুক্রবার রাতে ফজলুর রহমান (২২) নামে ওই এক যুবককে পুলিশ আটক করে। তার কাছ থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, ১৭টি গুলি, দুটি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ফজলুরের বাড়ি চাঁদপুর গ্রামেই।

নাটোর পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তারা যৌথ অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা আস্তানা গড়ে তুলেছিল। নাটোর ও বগুড়ার পুলিশ সুপার আরও জানান, ফজলুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ফজলুর নাটোর এনএস সরকারি কলেজের ছাত্র বলে তারা জানান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অস্ত্রসহ সন্দেহভাজন জঙ্গি আটক

আপডেট টাইম : ০৬:৪১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭