পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ. লীগ: ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ চলাকালে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এ মন্তব্য করলেন।

শনিবার সুনামগঞ্জে একটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা, বিশ্বাস ও সম্মান আছে। তিনি যা যথার্থ ও সঠিক মনে করবেন, সংবিধান অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন, সেটি আমাদের বিরুদ্ধে গেলেও আওয়ামী লীগ তা মেনে নেবে।

“নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনেই সব আইন নিয়ন্ত্রণকারী সংস্থা থাকবে। তখন সরকারের আদেশে পুলিশ নড়বে না।”

বিএনপিকে নালিশের দল আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, নালিশ করাই তাদের তাদের কাজ। বিএনপি এখন নালিশের ভাঙা রেকর্ড বাজায়, এটি একটি ব্যর্থ দল। ভাঙা রেকর্ড বাজিয়ে শেখ হাসিনার সরকারকে সংবিধান থেকে একটুও সরানো যাবে না।

নিজ দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে বলেন, যে জনপ্রতিনিধরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, আগামী নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তারা কঠিন অবস্থায় পড়বেন।

নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানের সংলাপ শুরু হয়। এ পর্যন্ত চার দফায় বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টিসহ ২৩টি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়।

পঞ্চম দফায় আরও আটটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা-আউশকান্দি সড়কের কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মন্ত্রী। এ উপলক্ষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসাবহ উদ্দিন সিরাজ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ. লীগ: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭