পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশ কি ম্যাচটা বাঁচাতে পারবে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশ তিন উইকেটে ৬৬ রান করে চতুর্থ দিন শেষ করার পর অনেকের মনেই প্রশ্ন উঠছে – প্রথম ইনিংসে এত ভালো ব্যাট করার পরও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হেরে বসবে কিনা?

চতুর্থ দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৬ রান করায় এখন নিউজিল্যান্ডের চাইতে ১২২ রানে এগিয়ে আছে।

কিন্তু আশংকাটা হলো, শেষ দিনে যদি বাংলাদেশ দ্রুত বাকি উইকেটগুলো হারায়, তাহলে হয়তো নিউজিল্যান্ডের সামনে একটা সহজ জয়ের লক্ষ্য দেখা দিতে পারে – এবং তারা হয়তো সেটা করেও ফেলতে পারে।
ওয়েলিংটন থেকে ক্রিকেট সাংবাদিক তারেক মাহমুদ বিবিসি বাংলাকে বলছিলেন, উইকেট এখনো ব্যাটিং সহায়ক আছে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের ভুলে আউট হয়েছেন।

“তামিম ইকবাল একটা বাজে শট খেলে আইট হলেন। মাহমুদুল্লাহর ওই বলটিতে ওভাবে আউট হবার কথা নয়। মেহেদি হাসান মিরাজ নাইট ওয়াচম্যান হিসেবে নেমে দিনের শেষে রান আউট হলেন। তার মনে রাখা উচিত ছিল যে উইকেটে থেকে দিনটা পার করে দেবার জন্যই তাকে নামানো হয়েছে” – বলছিলেন তারেক মাহমুদ।

মূলত ইমরুল কায়েসের আহত হয়ে মাঠ ছাড়ার পর থেকেই বিপর্যয়টা শুরু হয় – বলছিলেন তারেক মাহমুদ। তার কথায়, তামিম ও মাহমুদুল্লাহর মতো সিনিয়র ব্যাটসম্যানদের ইকেটে টিকে থাকার মানসিকতা নিয়ে খেলা উচিত ছিল। কিন্তু সেটা হয় নি।

“তিনটি আউটেই আমি নিউজিল্যান্ডের বোলারদের কোন কৃতিত্ব দেখছি না,” বিবিসি বাংলার শাকিল আনোয়ারকে বলেন তিনি।

বাংলাদেশের সামনে ঝুঁকিটা হচ্ছে, ইমরুল কায়েস হয়তো চোটের কারণে আর নামতে নাও পারেন। তা ছাড়া মুশফিকুর রহিমও পুরোপুরি ফিট নন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য বলছে, প্রয়োজনে মুশফিকুর রহিম ব্যাট করতে নামবেন।

তবে উইকেট ব্যাটিং সহায়ক, এবং মুমিনুল হক, সাকিব আল হাসান, ও সাব্বির রহমান যদি ভালো ব্যাট করতে পারেন শেষ দিনে – তাহলে টেস্ট ম্যাচটা ড্র করতে খুব একটা অসুবিধা হবার কথা নয়।
কিন্তু – তারেক মাহমুদের কথায় – রোববারের মত ব্যাটসম্যানরা ভুল করতে থাকলে বাংলাদেশের জন্য বিপদের কারণ আছে।

প্রথম ইনিংসের এত রান, একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি, প্রথম ইনিঙসের লিডের পরও যদি এমনটা হয় – তা হবে খুবই দু:খজনক, বলেন তারেক মাহমুদ। সূত্র: বিবিসি বাংলা

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশ কি ম্যাচটা বাঁচাতে পারবে?

আপডেট টাইম : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭