অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

কালীগঞ্জে জিপিএ কম পাওয়ায় ৩৫ শিক্ষার্থীকে ফেরত দিল স্কুল

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মাধ্যমিক একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় চলতি বছরে ষষ্ঠ শ্রেণির ৩৫ শিক্ষার্থীর শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের। রবিবার বিকেলে ওই শিক্ষার্থীর অভিভাকরা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

জামালপুর (নগরপাড়া) গ্রামের মোক্তার হোসেন জানান, তার ছেলে মাহফুজ হোসেনকে ওই ইউয়িনের জামালপুর আর.এম বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণিতে বি শাখায় ভর্তি করেন। স্কুল থেকে নতুন বই পাওয়ার পর দুইদিন ক্লাসও করে। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাইজ উদ্দিন মাহফুজের বই রেখে ভর্তির টাকা ফেরৎ দিয়ে স্কুল থেকে বের করে দেন।

জামালপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হান্নান মোড়ল জানান, পিএসসি পাশ করা বেশ কয়েকজন শিক্ষার্থী তার স্কুলে পূণরায় পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে যায়। এ অবস্থায় তিনি কারণ জানতে চাইলে তারা জানায়, জামালপুর আর.এম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জিপিএ ৩ পয়েণ্টের নিচে থাকায় ভর্তি হওয়ার পর কয়েকদিন ক্লাস করিয়ে বই রেখে তাদের ভর্তি ফি ফেরৎ দিয়ে বের করে দিয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থীকে নিয়ে তাদের অভিভাবকরা তার কাছে এমন একটি অভিযোগ নিয়ে এসেছিল। পরে চেয়ারম্যান ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বললেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি।

জামালপুর আর.এম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. ফাইজ উদ্দিন বলেন, অভিভাবকরা অভিযোগ নিয়ে আপনাদের কাছে কেন গেল? সমস্যা থাকলে আমার এখানে পাঠিয়ে দেন আমি দেখবো। তিনি আরো বলেন, জিপিএ ৩ পয়েণ্টের নিচে এই স্কুলে ভর্তি করা হবে না। এটা স্কুলের সভাপতি মো. খাইরুল আলমসহ সকল সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত বলেন, এ ব্যাপারে আমার কাছে অভিভাবকরা কোন অভিযোগ নিয়ে আসেনি। আসলে আমি যথাযথ ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, এটা করে থাকলে ঠিক করেনি। তবে ভর্তির ব্যাপারে কমিটি কোন সিদ্ধান্ত নিলে সেটা ভর্তির আগেই নেওয়া উচিত ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

কালীগঞ্জে জিপিএ কম পাওয়ায় ৩৫ শিক্ষার্থীকে ফেরত দিল স্কুল

আপডেট টাইম : ০৪:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭