অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হজে গমনেচ্ছুদের জন্য সুখবর

সৌদি সরকার হজ পালনে পূর্ণ কোটা দেবে, এজন্য এবার বাংলাদেশ থেকে অতিরিক্ত ২৫ হাজার মানুষ হজে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম সচিব মো. আব্দুল জলিল।

রোববার বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি ব্যবস্থাপনায় হজ করতে আগ্রহীদের প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। এসময় ধর্ম সচিব আব্দুল জলিল এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন-একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্ম সচিব মো. আব্দুল জলিল বলেন, সৌদি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, মোট মুসলিম জনসংখ্যার ভিত্তিতে কোটার ২০ শতাংশ বন্ধ ছিল, এটা এবার ওপেন হয়ে যাবে। সে অনুযায়ী এবার এক লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশি হজে যেতে পারবে। যদি এটা বাস্তবায়িত হয়।

হারাম শরীফের সংস্কারের জন্য গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হজযাত্রী কোটা ২০ শতাংশ কমিয়েছিল সৌদি সরকার। কোটার ২০ শতাংশ কম থাকায় বাংলাদেশ থেকে ১ লাখ এক হাজার ৭৫৮ জন হজে যেতে পারতেন।

গত বছর প্রাক-নিবন্ধন ছাড়াই ৭৫১ জন হজে গেছেন। এজন্য কারা দায়ী? তদন্তের সর্বশেষ কি অবস্থা- একজন সাংবাদিক জানতে চাইলে সচিব বলেন, এ বিষয়ে দুটি তদন্ত হয়েছে। প্রতিবেদন পেয়ে গেছি। মাননীয় মন্ত্রীর কাছে প্রতিবেদন উপস্থাপিত হবে। নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

গত বছর হজে অনিয়মের দায়ে অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও জানান সচিব।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

হজে গমনেচ্ছুদের জন্য সুখবর

আপডেট টাইম : ০৪:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭