পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে জনগণ শিগগিরই গণ-আন্দোলন করবে’

ডেস্ক: নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে জনগণ শিগগিরই তুমুল গণ-আন্দোলন শুরু করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশে বিরোধী দলের ওপর যে নির্যাতন-নিপীড়ন চলছে, তা দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার তুলে ধরলেও সরকার তাদের জুলুম-পীড়ন অব্যাহত রেখেছে। মানবাধিকারকর্মীরা যত সত্য চিত্র তুলে ধরুন না কেন, তাতে জনবিচ্ছিন্ন সরকারের কিছুই যায়-আসে না।

তিনি আরও বলেন, সরকারের অনাচার-অবিচারের বিরুদ্ধে বিশ্ববিবেকসহ বাংলাদেশের জনগণ সোচ্চার হতে শুরু করেছে। নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে জনগণ শিগগিরই তুমুল গণ-আন্দোলন শুরু করবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে রাস্তায় আর কোনো প্রোগ্রাম করা যাবে না। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই নির্দেশনা দেন যে রাস্তা বন্ধ করে কোনো সভা, সমাবেশ বা কোনো কর্মসূচি বাংলাদেশের কোথাও করা যাবে না। মূলত বিএনপির সভা-সমাবেশ বানচাল করার জন্যই এ আদেশ দেওয়া হয়েছে। মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার জন্যই এ আদেশ। গণতন্ত্র ক্রমাগত সংকোচনের ধারায় এটি আরেক ধাপ অগ্রগতি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে জনগণ শিগগিরই গণ-আন্দোলন করবে’

আপডেট টাইম : ০৪:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭