অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কল্যাণ কোরাইয়ার জামিন নামঞ্জুর

ডেস্ক: প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করার মামলায় জামিন পাননি মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়া। আজ রবিবার কল্যাণ কোরাইয়ার পক্ষে তার আইনজীবী ফারুক মিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন।

এ সময় তার জামিনের বিরোধিতা করেন আইনজীবী প্রশান্ত কর্মকার, এমএ জলিল উজ্জ্বল ও শুভ্র সিনহা রায় রনি।
জিজ্ঞাসাবাদ সংক্রান্ত পুলিশি প্রতিবেদন আদালতে না আসা ও কোরাইয়া আগের আইনজীবীর অনুমতি না নিয়ে নতুন আইনজীবী নিয়োগ করায় তারা জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন ও কোরাইয়ার আগের আইনজীবীর এনওসি (নো অবজেকশান সার্টিফিকেট) প্রাপ্তি সাপেক্ষে জামিনের আবেদনের শুনানির নির্দেশ দেন। জিয়া ইসলামের আইনজীবী প্রশান্ত কর্মকার বিষয়টি জানিয়েছেন।

গত ১০ জানুয়ারি প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন। ওইদিনই কল্যাণ কোরাইয়াকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ। গত ১২ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার কোরাইয়ার বাসা থেকে তার গাড়িটি জব্দ করা হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কল্যাণ কোরাইয়ার জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ০৫:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭