অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

র‌্যাবের ভাবমূর্তি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় র‌্যাবের তিন কর্মকর্তাসহ ১৬ র‌্যাব সদস‌্যের মৃত‌্যুদণ্ড এবং নয়জনের কারাদণ্ডের সাজা হলেও তাতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি মনে করেন, চাঞ্চল্যকর এই হত‌্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করে র‌্যাবের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

২০০৪ সালে পুলিশের বিশেষ ইউনিট হিসেবে যাত্রা শুরুর পর থেকে বিচারবহির্ভূত হত‌্যাকাণ্ডের সমালোচনা শুনতে হচ্ছে র‌্যাবকে।

এরপর ২০১৪ সালে নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে খুন করে লাশ শীতলক্ষ‌্যা নদীতে ডুবিয়ে দেওয়ায় র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ উঠলে দেশজুড়ে তোলপাড় হয়।

ওই হত‌্যামামলার রায়ে সোমবার নারায়ণগঞ্জের আদালত র‌্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, দুই ক‌্যাম্প কমান্ডার আরিফ হোসেন ও এম এম রানাসহ বাহিনীর ২৫ সদস‌্যকে সাজা দেয়।

মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন অর্থের বিনিময়ে র‌্যাবকে দিয়ে এই হত‌্যাকাণ্ড ঘটিয়েছিলেন বলে মামলায় প্রমাণিত হয়েছে।

আলোচিত মামলার রায়ের পর সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “এ রায়ে প্রমাণ হয়, কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

খুনে র‌্যাবের জড়িত থাকার প্রমাণ মেলায় তা বাহিনীর ভাবমূর্তির উপর কী প্রভাব ফেলবে- জানতে চাইলে তিনি বলেন, “বাহিনী হিসাবে এ ঘটনায় র‌্যাব দায়ী নয়, কিছু বিপথগামী কর্মকর্তা এ ঘটনা ঘটিয়েছে।

“র‌্যাব এ ঘটনা তদন্তে সহযোগিতা করেছে, র‌্যাবের ভাবমূর্তি আগের চেয়ে অনেক ভালো রয়েছে।”

এই রায়ের মধ্য দিয়ে ‘জনগণের ভীতি দূর হবে’ বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

“আমার মনে হয়, জনগণ এই রায়ে সন্তুষ্ট হবে এবং এই ঘৃণ্য অপরাধে যে ভীতির সৃষ্টি হয়েছিল, সেই ভীতি দূর হবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

র‌্যাবের ভাবমূর্তি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭