পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘হিউম্যান রাইটস ওয়াচ ভাড়াটে সংগঠন’

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, ভুল তথ্য নির্ভর ও একপেশে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ একটি ভাড়াটে সংগঠন, টাকা দিলেই তাদের রিপোর্ট যে কেউ কিনতে পারবে। টাকার বিনিময়ে তারা নির্দিষ্ট কিছু দল এবং সংগঠনের পক্ষে কাজ করে। তাদের এ সব কর্মকাণ্ডের জন্য সারাবিশ্বে আজ তারা সমালোচিত হচ্ছে।

তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের অর্থায়ন নিয়েও দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকার বিনিময়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য জামায়াত ও বিএনপির পক্ষে ভাড়া খেটেছে। যেকোনো সংগঠনই টাকার বিনিময়ে তাদের ভাড়া খাটাতে পারবে। সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, যখন ২০০১-২০০৬ সাল পর্যন্ত ২১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল তখন এই হিউম্যান রাইটস ওয়াচ কোনো বিবৃতি দেয়নি। এতেই প্রমাণ হয় তারা নির্দিষ্ট কিছু সংগঠন ও দলের জন্য কাজ করে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি আজ ভাড়াটে একটি সংগঠনের বিবৃতি নিয়ে রাজনীতি করছে। এতেই প্রমাণ হয় রাজনৈতিকভাবে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে। বিএনপি এখন এনজিওর বিবৃতি নির্ভর দলে পরিণত হয়েছে। তারা হিউম্যান রাইটস ওয়াচের মতো ভাড়াটে সংগঠনের কাছ থেকে রিপোর্ট কিনে এখন রাজনীতি করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বডুয়া, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘হিউম্যান রাইটস ওয়াচ ভাড়াটে সংগঠন’

আপডেট টাইম : ০৫:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭