অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পানিকে বিশ্ব সম্পদ ভাবতে বললেন প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ড থেকে:
পানিকে বিশ্বের সম্পদ অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরো বিশ্বকে পানির মূল্য বুঝতে হবে। এটা অবাধে পাওয়ার জিনিসও নয়, আবার অসীমিতও নয়।

বুধবার (১৮ জানুয়ারি) সুইজাল্যান্ডের দাভোসের কংগ্রেস সেন্টারে ‘ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নিতে পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডে আছেন প্রধানমন্ত্রী। এরই ফাঁকে তিনি আলোচনাটিতে অংশ নিলেন।

প্রধানমন্ত্রী বলেন, শহর-গ্রাম সবজায়গায় সবসময় জীবনযাত্রার প্রধানতম উপাদান পানি। এই পানিকে আমাদের সম্পদ ভাবতে হবে।

সবাইকে পানির মূল্য বোঝার তাগাদা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পানি কখনোই অবাধে পাওয়ার নয়, একইসঙ্গে সীমাহীনও নয়। সেটা উৎপাদন বা উন্নয়ন যেক্ষেত্রেই হোক না কেন। টেকসই উন্নয়নের পথে পানি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়।সুইজাল্যান্ডের দাভোসের কংগ্রেস সেন্টারে ‘ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার’ শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

তিনি বলেন,বৈষম্য নিরসনে বিশুদ্ধ পানি ও মহাসাগরীয় সম্পদ আহরণের সহযোগিতা সমতা ‍আনয়নকারীর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মতো উপকূলীয় ও দ্বীপ রাষ্ট্রগুলোর অস্তিত্ব নির্ভর করছে বিশুদ্ধপানি ও সমুদ্রসম্পদ ব্যবহারের সক্ষমতার ওপর।

পানিসম্পদ নিয়ে বেসরকারি খাতের ক্রমবর্ধমান আগ্রহ আরও উৎসাহিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ভূমিকার প্রশংসা করেন।

পানি সম্পদ সংক্রান্ত যে কোনো সমাধান বাংলাদেশের বিপুলসংখ্যক দরিদ্র ও প্রান্তিক জনগণের জন্য লাভজনক ও টেকসই হবে উল্লেখ করে শেখ হাসিনা জানান, বাংলাদেশ বৈশ্বিক পুঁজি ও জ্ঞান প্রদানকারীদের মধ্যে যে কোনো ধরনের অংশীদারিত্বের কথা বিবেচনা করতে প্রস্তুত রয়েছে।

পানির চাহিদার ওপর যে কোনো সহযোগিতা জনগণ, রাষ্ট্র ও ব্যবসায়ীদের মধ্যে আস্থা-শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি প্রতিবেশী ভারত ও মায়ানমারের সঙ্গে বঙ্গোপসাগরের নৌ-সীমানার শান্তিপূর্ণ সমাধানের কথা উল্লেখ করেন। উল্লেখ করেন নব্বইয়ের দশকে ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন সমস্যা সমাধানের কথাও।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

পানিকে বিশ্ব সম্পদ ভাবতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭