অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গাইবান্ধায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

গাইবান্ধার সাদুল্যাপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মুসা মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাঠানোছা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মুসা মিয়া ওই গ্রামের রহিম উদ্দিন আকন্দের ছেলে।

এ ঘটনায় একই গ্রামের ইউনুস আলী (৫৫) ও তার ছেলে শামসুজ্জোহা শাকিলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানোছা গ্রামের ইউনুস আলীর সঙ্গে একই গ্রামের মুসা মিয়া ও তার ভাই উজ্জল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমিতে ধান চাষ করাকে কেন্দ্র করে গত শনিবার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মুসা মিয়াসহ উভয় পক্ষের চারজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মুসা মিয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাইবান্ধায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

আপডেট টাইম : ০৪:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭