পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ময়মনসিংহে পাকিস্তানি আদর্শের স্কুলে তালা ঝুলালো প্রশাসন

ময়মনসিংহ : শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় ময়মনসিংহ শহরের অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

রোববার বেলা দেড়টার ১টার দিকে মন্ত্রণালয়ের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং সার্বিক) মুহাম্মদ আব্দুল লতিফ বন্ধের নোটিশ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসেন।

ইতিহাস বিকৃত করার অভিযোগ উঠেছে অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর উপর। কিছুদিন আগে স্বাধীনতাবিরোধী মোনায়েম খানকে ‘শহীদ’ আখ্যায়িত করে বিদ্যালয়ের লিফলেট নিয়ে ময়মনসিংহে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল।
এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাকিস্তানি আদর্শ লালন, বাংলাদেশের পরিবর্তে পাকিস্তানের ইতিহাস পড়ানো, একাত্তরে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত স্বাধীনতাবিরোধী মোনেম খানের নামে প্রতিষ্ঠানটি উৎসর্গ করা ও তাঁর নামের আগে ‘শহীদ’ শব্দটি লেখা, প্রতিষ্ঠানের মনোগ্রামে চাঁদ-তারা খচিত এবং রাষ্ট্রীয় কোনো বিধিবিধান অনুসরণ না করার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্কুল পরিচালনার অনুমতি না থাকায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে নির্দেশনার একটি কপি প্রতিষ্ঠানের গেটে টাঙানো হয় এবং স্কুলটি বন্ধ করে দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ জানিয়েছেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তিন সদস্যের ওই কমিটি গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে। তাতে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে সরকারের কোনো সংস্থা থেকে অনুমোদন নেওয়া হয়নি। এটি অবৈধভাবে চলছিল।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চিঠি বৃহস্পতিবার সন্ধ্যায় পেয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্বেষার প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খানের মেয়ে নাসরিন মোনায়েম খান। নাসরিন এই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহে পাকিস্তানি আদর্শের স্কুলে তালা ঝুলালো প্রশাসন

আপডেট টাইম : ০৫:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭