পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা; অনড় বিএনপি

ডেস্ক: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচি শুরু হলে পুলিশ বাধা দেয়, প্রতিবাদ কর্মসূচি পালনে নেতাকর্মীরা অনড় থাকলে মাইক ব্যবহার করা যাবেনা বলে জানায়। একপর্যায়ে পুলিশ মাইক খুলে নেয়। শেষ পর্যন্ত মাইক ছাড়াই সমাবেশের কার্যক্রম চালায় তারা।

দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসুচি পালন করে বিএনপি।

এতে জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোঃ মসিউর রহমান বক্তব্য শুরু করলে পুলিশ এসে মাইকের সুইচ বন্ধ করে দেয় এবং মাইক্রোফোন খুলে নেয়। সে সময় উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। মসিউর রহমানের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হয়। বাকি অনুষ্ঠান মাইক ছাড়াই শেষ হয়।

মসিউর রহমান তার বক্তব্যে বলেন দেশের মানুষের বাক স্বাধীনতা এ জুলুমবাজ সরকার হরণ করে কণ্ঠ রোধ করেছে। অযৌক্তিকভাবে বারবার দেশে যখন গ্যাসের দাম বৃদ্ধি করে জনজীবন অতীষ্ঠ করা হচ্ছে তখন আমরা নির্যাতিত মানুষের পাশে দাড়াতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। অথচ শান্তিপুর্ন সেই অনুষ্ঠানেই সরকারের পেটোয়া বাহিনী নির্লজ্জভাবে বাধা সৃষ্টি করে অনুষ্ঠান অশান্ত করে তুলছে।

মসিউর রহমান পুলিশের এই “আগ বাড়িয়ে সিঁদুর পরা” কাজের সমালোচনা ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এ জুলুমবাজ সরকার ইচ্ছেমতই যা খুশি তা করতে পারে না। তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করা হলে আমরা আরও কঠোর আন্দোলন দিতে বাধ্য হব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওহাব, জেলা বিএনপি’র সহ-সভাপতি এস.এম. মশিয়ুর রহমান, আক্তারুজ্জামান, জাহিদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এম.এ.মজিদ, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদপুর রহমান পপপু ও আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা; অনড় বিএনপি

আপডেট টাইম : ০৪:৫৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭