অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

একজনকে ঠকিয়ে ইউনূসকে গ্রামীণফোনের লাইসেন্স দিয়েছিলাম : নাসিম

অন্য একজনকে ঠকিয়ে ড. ইউনূসকে গ্রামীণফোনের লাইসেন্স দেয়ার কথা স্বীকার করলেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এ কথা জানান।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘এই লোকটাকে মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এই সংসদে দাঁড়িয়ে স্বীকার করছি, আমরা অন্যায় করেছিলাম। একজনকে ঠকিয়ে আমরা ইউনূস সাহেবকে লাইসেন্স দিয়েছিলাম। সেটা তিনি বিক্রি করে নোবেল প্রাইজ নিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি রয়েছেন। তিনি ড. ইউনূস সাহেব। তাকে সম্মান করি। আমরা সম্মান করে ভুল করেছিলাম। এই সংসদে দাঁড়িয়ে স্বীকার করছি, ৪ জনের মধ্যে ৩জন মোবাইলের লাইসেন্স পাওয়ার যোগ্য ছিলেন। একজনকে ঠকিয়ে আমরা এই ইউনূস সাহেবকে লাইসেন্স দিয়েছিলাম। লাইসেন্স পেয়েই তিনি বেইমানি করেছেন।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বিনা পয়সায় রেলওয়ের অপটিক্যাল ফাইবার দিয়েছিলাম। তা দিয়ে তিনি গ্রামীণ ফোনের লাইন করেছিলেন। আমরা জানতাম না, তার মধ্যে এসব ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। তিনি দুনিয়ার কাছে প্রমাণ করতে চাইলেন বাংলাদেশ দুর্নীতিবাজ।

তিনি বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই আজ প্রমাণিত হয়েছে ওরা মিথ্যাবাদী। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সত্যবাদী। পদ্মা সেতুর কাজ শুরু করে দিয়ে প্রমাণ করেছেন।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

একজনকে ঠকিয়ে ইউনূসকে গ্রামীণফোনের লাইসেন্স দিয়েছিলাম : নাসিম

আপডেট টাইম : ০১:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭