পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পাঁচ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

ডেস্ক : গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রী গাজীপুরে তার মায়ের নামে এই হাসপাতালে পৌঁছে অন্যদের মতোই কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে ফি দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানাও। জানা গেছে, আজ সকাল ৮ টায় সাধারণ একজন রোগীর মতো ৫ টাকা করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের টিকেট কাটেন শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন। পরে হাসপাতালে তাঁদের চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে আলোচনায় বসেন।

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পাঁচ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭