অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৮

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহর সংলগ্ন শালবন এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে শনিবার সকাল সাড়ে ৬ টায় কাহারোলে কান্তজিউ মন্দিরে মেলা দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়।

জানা গেছে, ঠাকুরগাও এর উদ্দেশ্যে যাওয়া একটি পিকআপ ব্যাটারী চালিত ২টি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২জন নারী সহ ৪ জনের মৃত্যু হয়। এসময় চালক হেলপার পালিয়ে গেলে এলাকাবাসী ৮ জন আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করলে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ছিরাবাদী গ্রামের রমানন্দ রায়ের ছেলে অমুল্য চন্দ্র রায় (৬০), মৃত নিপু চন্দ্র রায়ের ছেলে হাবু রাম রায় (৬০), লক্ষী কান্ত রায়ের স্ত্রী রঙ্গিলা বালা রায় (৫৫) ও সুশীল চন্দ্র রায়ের স্ত্রী সুশীলা রানী রায় (৪৫)

নিহত অমূল্য রায়ের ছেলে গিরিশ রায় জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ছিরাবাদী গ্রাম হতে ৪টি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ১৫ জন শুক্রবার রাত ১২টায় কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ প্রাঙ্গণে রাস পূর্ণিমার উৎসবে যোগ দেয়ার উদ্দেশে রওনা হয়েছিল।

অপরদিকে একই দিন, সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার জয়নন্দ-বলেয়া সড়কের বুড়িরহাট এলাকায় ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংর্ঘষে পাওয়ার টিলারের চালক বড়কালা গ্রামের খায়রুল ইসলাস (৩০) ঘটনাস্থলেই নিহত হন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত এলাকায় বর্তমানে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৮

আপডেট টাইম : ০৫:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭