পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ক্ষমতার অপব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল

সরকার ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়ার মামলাগুলোর দ্রুত শুনানি করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। তিনি বলেন, সাধারণভাবে দেখা যায় মামলার তারিখ পড়ে এক মাস-দুই মাস-তিন মাস পরে। অথচ খালেদা জিয়ার মামলার প্রতি সাপ্তাহে তারা তারিখ দিচ্ছে। এসব তারিখ দিয়ে তারা আজকে তাকে (খালেদা জিয়া) আটকে রাখতে চায়, ক্ষমতার অপব্যবহার করে।

যেটা দেশনেত্রী (খালেদা জিয়া) নিজেই বলেছেন। বৃহস্পতিবার বিশেষ আদালতে তিনি আশঙ্কা করছেন, নির্বাচন থেকে দূরে রাখার জন্যই এই কাজগুলো সরকার করছে। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের ঐক্যবদ্ধ হতে হবে।

সংগঠনের আহবায়ক প্রয়াত নেতার সহধর্মিণী বেগম জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামাস দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার যাত্রাপথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকসহ আমাদের নেতাকর্মীদের গাড়িতে আক্রমণ করা হলো। আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন মারাই গেছেন।

১৪ জন আহত হয়েছে, তিনজনকে গাড়ি থেকে তুলে নিয়ে গেছে। একজন তিন ঘণ্টা ধরে নিখোঁজ ছিল পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে। এসব ঘটনার পর ক্ষমতাসীনরা অবলীলায় বলছে এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। সবাই দেখেছেন, ক্ষমতাসীনরা এই কাজটা করেছে। এখনও তারা মিথ্যাচার করে যাচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ক্ষমতার অপব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৫:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭