অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

১৫১ বলে ৪৯০ রান করে বিশ্ব রেকর্ডে!

ডেস্ক : মনোবিদ্যার ছাত্র শেন ড্যাডসওয়েল। তবে পচেফস্ট্রুম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সেদিন যা করেছেন, তাতে প্রতিপক্ষ বোলারদের এখনই মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে যাওয়ার উপক্রম। পচেফস্ট্রুম শহর দলের বোলারদের দুঃস্বপ্নের এক দিন উপহার দিয়ে ১৫১ বলে তুলেছেন ৪৯০ রান! ৫০ ওভারের ম্যাচে এটাই বিশ্ব রেকর্ড।

আন্তর্জাতিক একদিনের ম্যাচে দলীয় সর্বোচ্চ ইনিংস ৪৪৪। গত বছর পাকিস্তানের বোলিংকে কচুকাটা করে এ রান তুলেছিল ইংল্যান্ড। এ পাহাড় গড়তে সেদিন ঝড় তুলতে হয়েছিল হেলস, বাটলার, মরগান—তিনজনকেই। সেখানে ড্যাডসওয়েল কিনা একাই করলেন ৪৯০ রান!

একটুর জন্য লিস্ট ‘এ’র দলীয় সর্বোচ্চ রানকেই (৪৯৬/৪) টপকে যেতেন। প্রতিপক্ষের সৌভাগ্য ইনিংসের শেষভাগে আউট হয়েছিলেন ড্যাডসওয়েল। না হলে ৫০০ রানটা হাতছানি দিচ্ছিল ভালোমতোই।

পচেফস্ট্রুম বিশ্ববিদ্যালয় দল সেদিন যেন শহরের দলটিকে অত্যাচার করতেই নেমেছিল। ৫০ ওভারের ম্যাচে ৩ উইকেটে ৬৭৭ রান তুলেছে বিশ্ববিদ্যালয় দল। চারে নামা রুয়ান হাসব্রুয়েক ৫২ বলে ১০৪ রান তুলেছেন। কিন্তু হাসব্রুয়েকের ইনিংসকেও মামুলি ঠেকছে ড্যাডসওয়েলের কাছে। একজন ব্যাটসম্যান যখন ৫৭টা ছক্কা আর ২৭টি চার মারেন, তখন অবশ্য বাকি সবকিছুই মামুলি ঠেকতে বাধ্য।

৫০ ওভারের ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি এত দিন ছিল সানরুথ শ্রীরামের। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেটের এক ম্যাচে ৪৮৬ রান করেছিলেন ভারতীয় এই ব্যাটসম্যান। গ্রায়েম স্মিথ ও কুইন্টন ডি ককদের স্কুল থেকে বের হওয়া ড্যাডসওয়েল সে রেকর্ড ভাঙতে নিজের ২০তম জন্মদিনকেই বেছে নিয়েছেন।

১৮ নভেম্বরের সে কীর্তিতে এখনো বিভোর ড্যাডসওয়েল, ‘ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা যায়। তাই ৪০০ রানের বেশি করা আসলেই বিশেষ কিছু। এটা অসাধারণ, জীবনের সেরা দিন।’

ড্যাডওয়েলের ৪৯০ অবশ্য গত বছর প্রণব ধানাওয়াড়ের করা অপরাজিত ১০০৯ রানের চেয়ে অনেক পিছিয়ে। তবে ধানাওয়াড়ের সে ম্যাচ ৫০ ওভারের ছিল না বলেই বিশ্ব রেকর্ডের মালিক প্রথম শ্রেণির ক্রিকেট খেলার স্বপ্ন দেখা ড্যাডসওয়েলের। সূত্র: এএফপি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

১৫১ বলে ৪৯০ রান করে বিশ্ব রেকর্ডে!

আপডেট টাইম : ০১:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭