অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাধাহীন ভোটের জন্য বিএনপি লড়বে : গয়েশ্বর

ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দ্বিধাহীন, বাধাহীন ও নিরাপদ ভোট দেওয়ার পরিবেশ যতক্ষণ দৃশ্যমান না হবে, ততক্ষণ বিএনপি লড়বে। যশোরের একটি হোটেলে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপির জন্ম হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। এই বহুদলীয় গণতন্ত্র যতক্ষণ প্রাতিষ্ঠানিক রূপ না পাবে, ততক্ষণ বিএনপি লড়াই চালিয়ে যাবে। এ যুদ্ধ অব্যাহত রাখবে।’

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘মিছিল করা আমাদের অধিকার। আমরা কোনো নিয়ম ভঙ্গ করি কি না, প্রশাসন সেটা দেখতে পারে। মিছিলকারীরা যদি ক্ষুব্ধ হয়ে কারও যানবাহনে আঘাত করে সেখানে প্রশাসনের দায়িত্ব সেটা নিবৃত্ত করা। কিন্তু আশঙ্কার বশবর্তী হয়ে পথ চলতে দেওয়া হবে না—সেটা তো গণতন্ত্র না।’

মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাধাহীন ভোটের জন্য বিএনপি লড়বে : গয়েশ্বর

আপডেট টাইম : ০২:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭