অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২ রানে অলআউট!

ডেস্ক : মাঠে নেমেই ম্যাচ জেতানোর অভিজ্ঞতা কোনো ওপেনারের কখনো হয়নি। হাজার হলেও ইনিংসের প্রথম বলে দল জেতানো তো আর সম্ভব নয়। কিন্তু এমন অসম্ভবের স্বাদ পেলেন আনসু রাজু। বিসিসিআই অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটের এক ম্যাচে প্রথম বলেই দলকে জিতিয়েছেন কেরালার এই ওপেনার। প্রতিপক্ষ নাগাল্যান্ড যে অলআউট হয়েছিল মাত্র ২ রানে!

ভুল পড়েননি। ১৭ ওভার ব্যাট করে মাত্র ২ রানই করতে পেরেছে নাগাল্যান্ড। তা-ও ব্যাট থেকে এসেছে ১ রান। অন্য রান অতিরিক্ত। আলিনা সুরানদ্রানই সে অভাগা বোলার, যার বলে এ ২ রান এসেছে। কেরালার আর কোনো বোলারই রান দেননি!

মজার ব্যাপার এ ২ রানই কোনো উইকেট পড়ার আগে তুলেছিল নাগাল্যান্ড। বিনা উইকেটে ২ রান তোলা দলটি ১৭ ওভার শেষে সব উইকেট হারিয়ে আর কোনো রান যোগ করতে পারেনি।

কেরালা অধিনায়ক মিন্নু মানি ৪ ওভারে ৪ মেডেন দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট। ৩ রানের লক্ষ্যে নেমে প্রথম বলেই ওয়াইডে ১ রান পেয়েছে কেরালা। পরের বলেই চার মেরে ঝামেলা মিটিয়ে নিয়েছেন রাজু।
নাগাল্যান্ডের মতো আরও পাঁচটি রাজ্য এই প্রথম অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় খেলতে এসেছে। ফলে এর আগেও বেশ মজার কিছু স্কোরকার্ডের দেখা মিলেছে। এই নাগাল্যান্ডের বিপক্ষেই মণিপুর ১৩৬টি ওয়াইড দিয়েছিল।

আবার মেঘালয় ১৭ রানে অলআউট হয়েছিল মেঘালয়ের বিপক্ষে। নাগাল্যান্ড দলটির খেলোয়াড়েরা মাত্র ৪-৫টি সেশন অনুশীলন করেই এ প্রতিযোগিতায় চলে এসেছে। নাগাল্যান্ডের এই দলের অধিকাংশ খেলোয়াড়ের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। এ দলের খেলোয়াড়েরাই আবার অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-২৩ দলের প্রতিযোগিতায় অংশ নেবেন।

তাই এমন স্কোরকার্ড আরও দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না! সূত্র: ক্রিকইনফো।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২ রানে অলআউট!

আপডেট টাইম : ০২:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭