পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাজা

ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা আগামী শনিবার (২ ডিসেম্বর) বাদ আসর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

বৃহস্পতিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, আগামী শনিবার সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে প্রয়াত মেয়রের পারিবারিক বন্ধু ও নাগরিক টেলিভিশনের প্রধান পরিচালনা কর্মকর্তা ডা. আবদূর নূর তুষার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ইউস্টনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মেয়র আনিসুল হক। লন্ডন স্থানীয় সময় বিকাল ৪ টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিট) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাজা

আপডেট টাইম : ০২:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭