অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

আগামী ১০০ বছরেও আর কোনো মেসি-রোনালদো আসবে না

ডেস্ক: এ প্রজন্মের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের ফুটবল শৈলিতে মুগ্ধ বিশ্বের কোটি ফুটবল অনুরাগী। সময়ের জনপ্রিয় ফুটবল তারকারাও তাদের ভক্ত। সময়-সুযোগ পেলেই এই দুই মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হন তারা। ব্যতিক্রম নন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।তার মতে, আগামী ১০০ বছরেও মেসি ও রোনালদোর মতো কোনো খেলোয়াড় আসবে না।

লেভানডফস্কি বলেন, ‘এই শতাব্দীর সেরা দুই ট্যালেন্ট মেসি-রোনালদো। নিঃসন্দেহে সেরা দুই আবিষ্কার। আগামী ১০০ বছরে তাদের মতো কেউ আসবে না।’

প্রচলন রয়েছে, এক শতাব্দীতে এরকম খেলোয়াড় আসে একজন। অথচ এই শতাব্দীতে মাঠ মাতাচ্ছেন প্রায় সমপর্যায়ের মানের দু’জন। মেসি ও রোনালদোর খেলা উপভোগ করতে পারাটা নিশ্চয়ই সৌভাগ্যের বিষয়।

মানছেন পোল্যান্ড তারকাও, ‘এই শতাব্দীও ধন্য তাদের (মেসি-রোনালদো) পেয়ে। ফুটবল ভক্ত-সমর্থকরা সৌভাগ্যবান যে, একই সময়ে দুই মহারথীর খেলা এনজয় করতে পারছেন। তাদের সময়ে মাঠ দাপিয়ে বেড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’ তবে খেলোয়াড় হিসেবে মেসি-রোনালদো চেয়ে নিজেকে পিছিয়ে রাখছেন না লেভানডফস্কি। তার মতে, ‘তিনিও তাদের পর্যায়ের খেলোয়াড়।’

ব্যক্তিগত পুরস্কার জয়ের দিকে তাকালে অবশ্য তা স্পষ্ট হয়ে উঠে না। সেই ২০০৮ সাল থেকে ব্যালন ডি’অর ভাগাভাগি করে নিচ্ছেন বার্সা ও রিয়াল সুপারস্টার। প্রতিযোগিতায় ছিলেন বায়ার্ন তারকাও। কিন্তু প্রায় তাদের সমান সংখ্যক গোল করেও একবারও তা শোকেসে ভরতে পারেননি তিনি।

লেভানডফস্কি বলেন, ‘আমি জোর দিয়েই বলব, এক্ষেত্রে আমার প্রতি বৈষম্য করা হয়েছে। যা আমার ক্যারিয়ারে কালো দাগ হয়ে থাকবে। মেসি-রোনালদোর চেয়ে আমি কোনো অংশেই মন্দ নই।’

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

আগামী ১০০ বছরেও আর কোনো মেসি-রোনালদো আসবে না

আপডেট টাইম : ০২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭