অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এক ম্যাচে তিন দলকে হারাল রংপুর

ডেস্ক : ম্যাচটা ছিল খুলনা টাইটানসের সঙ্গে। দারুণ বোলিংয়ে খুলনাকে ১৯ রানে হারিয়েছেও রংপুর রাইডার্স। তবে শুধু খুলনা নয়, এ ম্যাচ দিয়ে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসকেও হারাল রংপুর। তাদের এ জয়ে যে কপাল পুড়ল ওই দুই দলের। চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুরে। এক ম্যাচ হাতে রেখেই দর্শক বনে গেল সিলেট ও রাজশাহী।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৭ রান তুলেছে রংপুর। মিরপুরের পিচ বিবেচনায় এই রানটাই এখন অনেক। আর সেই লক্ষ্য দেওয়ার কৃতিত্ব মোহাম্মদ মিথুন ও মাশরাফি বিন মুর্তজার। ১৭তম ওভারে দলীয় ১০৫ রানে বিদায় নেন নাহিদুল।

৭ম উইকেট জুটিতে ২২ বলে ৪২ রান যোগ করেছেন এ দুজন। এর মাঝে শেষ ওভারে তিন ছক্কা মেরেছেন মিথুন।

শেষ দুই ওভারে এ দুজনের তোলা ৩৩ রানটাই ম্যাচের রূপটা বদলে দিল। ৪ ছক্কা ও ২ চারে ৩৫ বলে ৫০ করা মিথুন ফিফটি ছুঁয়েছেন ইনিংসের শেষ বলে ছক্কা মেরে। ১১ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন মাশরাফি।

তাড়া করতে নেমে প্রথম ওভারেই জীবন পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সহজ এক ক্যাচ ফেলা নাজমুল ইসলামই শেষ পর্যন্ত শান্তকে আউট করেছেন। ততক্ষণে উদ্বোধনী জুটিতেই ৬০ রান তুলে ফেলেছে খুলনা। শান্তর আউটের পরই ম্যাচে ফিরে এল রংপুর। ৭ ওভারে ৩৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলল খুলনা। এরপর ম্যাচে ফিরতে পারিনি তারা। জয় থেকে ২০ রান দূরে থেমেছে খুলনা। সিলেট-রাজশাহীর কপালও পুড়েছে তাতে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এক ম্যাচে তিন দলকে হারাল রংপুর

আপডেট টাইম : ০৬:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭