অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিশেষভাবে নজর দেন’

ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীদের বিশেষভাবে নজর দেন। বর্তমানে প্রতিবন্ধীদের জন্য ১০০টি সেবা কেন্দ্র আছে। আরও ৪০টি গড়ে তোলা হবে। সরকার প্রতিবন্ধীদের জন্য মাঠের ব্যবস্থা করছে। এর জন্য সাভারে জায়গা নেওয়া হয়েছে, শিগগিরই এ মাঠ খেলার উপযুক্ত করা হবে।

আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালন করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের কোনো আচরণে যেন তারা কষ্ট না পায়। এটাই হবে প্রতিবন্ধীদের জন্য বড় সেবা। তারা যেন নিজেকে অবহেলিত মনে না করেন, এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে।

আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এমপি এবং সচিব জিল্লার রহমান উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিশেষভাবে নজর দেন’

আপডেট টাইম : ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭