অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আকায়েদের স্ত্রী, শ্বশুর–শাশুড়ি পুলিশ হেফাজতে

ডেস্ক : আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলের দিকে ঢাকার জিগাতলার বাসা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়।

নিউইয়র্কের ম্যানহাটনে টাইমস স্কয়ারের পোর্ট অথোরিটি বাস টার্মিনালে গতকাল বোমা হামলার ঘটনায় বাংলাদেশের নাগরিক আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করে নিউইয়র্কের পুলিশ। আকায়েদ উল্লাহর স্ত্রী ছয় মাসের ছেলেকে নিয়ে ঢাকার জিগাতলায় বাবা-মায়ের সঙ্গে থাকেন।

ঢাকার পুলিশ সূত্র জানায়, আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে তাঁদের জিগাতলার বাসা থেকে মিন্টু রোডের কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয়ে নেওয়া হয়েছে। মূলত জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সেখানে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আকায়েদ উল্লাহ গত বছরের জানুয়ারি মাসে রাজধানীর হাজারীবাগের জিগাতলায় বিয়ে করেন। তাঁর শ্বশুর বসুন্ধরা সিটি শপিংমলের একটি দোকানে কাজ করেন। আকায়েদ উল্লাহর বাড়ি চট্টগ্রামে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর তিনি দেশে এসেছিলেন।

জিগাতলার যে বাড়িতে তাঁরা ভাড়া থাকেন, সেই বাড়ির মালিক রহিমা ইসলাম। তিনি বলেন, ওই পরিবারটি ১৯৯৭ সাল থেকে ভাড়া থাকে। ওই পরিবার খুব বেশি সচ্ছল নয়। গত বছর তাঁদের সিটি কলেজে পড়ুয়া মেয়ের বিয়ে হয় আকায়েদের সঙ্গে। বিয়ের পর এ বছর জুনে একটি ছেলেসন্তান হয়। গত সেপ্টেম্বর মাসে আকায়েদ এখানে এসে এক মাস ছিলেন।

ওই বাড়ির নিরাপত্তাকর্মী মোফাজ্জল হোসেন বলেন, আকায়েদের আচরণ ভালো ছিল।

গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাসস্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে তিনি গুরুতর এবং তিনজন পথচারী সামান্য আহত হয়েছেন। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সাত বছর আগে আকায়েদ নিউইয়র্কে আসেন। ব্রুকলিনে থাকেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আকায়েদের স্ত্রী, শ্বশুর–শাশুড়ি পুলিশ হেফাজতে

আপডেট টাইম : ০৬:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭