পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমিরাতের ব্যবসায়ীদের আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে গেলে বাংলাদেশের সরকার প্রধান এ আহ্বান জানান।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার দেশের বিভিন্নস্থানে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত জায়গা ও শিল্প গড়ে তোলার অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে।

বিদায়ী রাষ্ট্রদূত জানান, তার দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে বিমান যোগাযোগ সেবা, নিরাপত্তা সহযোগিতা ও সাজাপ্রাপ্ত বন্দি বিনিময়ে তিনটি চুক্তি সই হয়েছে। এছাড়া বিদ্যুত বিভাগের সঙ্গে দুটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে আরব আমিরাতে ভিসামুক্ত চলাচলের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠকে এ বিষয়টি আলোচনার জন্য তোলা হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরব আমিরাতের অর্থায়নে হাসপাতাল নির্মাণের প্রস্তাব পুনরুজ্জীবিত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় নিতে ভূমিকার জন্য রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহিকে ধন্যবাদ জানান তিনি। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আমিরাতের ব্যবসায়ীদের আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭