পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরিবারের কাছে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল

ডেস্ক: দীর্ঘ দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় তার বন্ধ মোবাইল ফোন সচল পাওয়া যায়। পরে কথা বলে নিশ্চিত হওয়া যায় তিনি পরিবারের কাছে ফিরছেন।

উৎপলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক চিত্তরঞ্জন দাস বলেন, কিছুক্ষণ আগে তার মায়ের সঙ্গে উৎপলের কথা হয়েছে। সে এখন বাসায় ফিরে আসছে।

উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ গণমাধ্যমকে জানান, রাত ১২টার দিকে কে বা কারা উৎপলকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। রাজিব উৎপলের ব্যক্তিগত নম্বরে তার সঙ্গে কথা বলেছেন।

এর আগে বাবা চিত্তরঞ্জন দাস জানিয়েছিলেন, ১০ অক্টোবর দুপুরে ছেলের সঙ্গে সর্বশেষ তার মায়ের কথা হয়েছিল মোবাইল ফোনে। এরপর বিকেল থেকে মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাশাপাশি কোনো খোঁজ পাওয়া যায়নি।

উৎপল দাস পূর্বপশ্চিমবিডিনিউজের একজন সিনিয়র রিপোর্টার। পরিবারসহ কর্মস্থল থেকেও সাধারণ ডায়েরি করা হয়। তাকে ফিরে পেতে গত সোমবারও ডিআরইউ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল

আপডেট টাইম : ০৩:১৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭