অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বিএনপিতে কোনো মতানৈক্য নেই : মির্জা ফখরুল

বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতার ভিন্ন সুরের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য নাকচ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে কোনো মতানৈক্য নেই। দল ইউনাইটেড।

ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মূল্যায়ন নিয়ে বিএনপির মহাসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের বক্তব্যের ব্যাপারে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় তিনি বলেন, “এটা ফখরুল সাহেব ও রিজভীকে জিজ্ঞেস করেন। .. আসলে বাজারে গুঞ্জন আছে- তাদের মধ্যে একজন তারেকের লোক, আরেকজন বেগম জিয়ার লোক।

মির্জা ফখরুল আরো বলেন, খালেদা জিয়া আমাদের দলের চেয়ারপার্সন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই দল চলছে।

রসিক নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগের ভারাডুবি হয়েছে। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বিএনপির ভোট বেড়েছে।

এ ছাড়াও গুম হওয়াদের ফেরত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গুম হওয়ার প্রচলন আগে ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্লগারসহ সরকারের ভিন্ন মত পোষণকারীদের স্তব্দ করতেই গুম করা হচ্ছে। কিন্তু কেন এই গুম, এর কারণ বের হচ্ছে না।

সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বিএনপিতে কোনো মতানৈক্য নেই : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৭:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭