অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

মাশরাফির কাছ থেকে ‘লাইসেন্স’ পেলেন সাইফরা

ডেস্ক : বয়সভিত্তিক ক্রিকেট দিয়েই মাশরাফি নামক ধ্রুবতারার সঙ্গে পরিচয় হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের। অনূর্ধ্ব-১৭ দল থেকে অনূর্ধ্ব-১৯ দলে ঢোকার আগেই মাশরাফি চলে এসেছিলেন জাতীয় দলে। ভবিষ্যতের তারকাদের জন্য মাশরাফি তাই অনুপ্রেরণার নাম। নিউজিল্যান্ডে আর কদিন পরেই শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তো যুবাদের বিশ্ব আসরে উত্তরসূরিদের কাছে মাশরাফির চাওয়া কী? মনের আনন্দে খেলা।

যুবাদের ২০১৬ বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশে। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে না গেলে প্রথমবারের মতো যেকোনো পর্যায়ে কোনো বিশ্ব আসরের ফাইনালে উঠত বাংলাদেশ। উন্নতির গ্রাফটা ধরে রাখতে চাইলে এবার তো বাংলাদেশের ফাইনালে ওঠা উচিত। কিন্তু মাশরাফি অনুজদের এমন চাপে ফেলতে রাজি নন।

তাঁর আশা, তরুণ ক্রিকেটাররা যাই করুক, মনের আনন্দে করুক, ‘আমি ওদের মানসিকভাবে শক্ত থাকতে বলেছি। ওদের বলেছি মনের আনন্দে ক্রিকেট খেলতে। অনূর্ধ্ব-১৯ বলতে আমি বুঝি ওরা যত ফ্রি ক্রিকেট খেলবে, যত উপভোগ করবে, তত ভালো করবে। “আমাদের সেমি ফাইনালে যেতে হবে বা বিশ্বকাপ জিততে হবে”—এই প্রেসারটা ওদের না দেওয়া উচিত।’

মাশরাফি জানেন, বয়সভিত্তিক পর্যায়ে সাফল্য-ব্যর্থতায় কিছু যায়-আসে না। বরং এ ধরনের প্রতিযোগিতা যে উদ্দেশ্যে আয়োজন করা হয়, সেটা যেন অর্জন করতে পারে সাইফ আহমেদ-আফিফ হোসেনরা। তাঁর ভাষ্য, ‘ওদের পারফরম্যান্স নিয়ে কথা বলতে চাইলে…ওরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তাই ওরা মাঠে পরিশ্রম করবে, মাঠে এক শ ভাগ দেবে, এতটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। কারণ, ওরাই চার বছর পরে বাংলাদেশকে (জাতীয় দল) প্রতিনিধিত্ব করবে। এখন যেন ওরা মনের আনন্দে খেলে এবং যেটা শেখার প্রয়োজন ভালো পারফরম্যান্স করার জন্য, তা যেন শিখতে পারে। ওরা ওখানে গিয়ে কাপ জিতল বা কী করল, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না।’

বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাও জেনে ফেলেছেন সাইফরা, ‘ওরা কী শিখছে এবং ওরা বাংলাদেশের হয়ে খেলছে এবং সেরাটা দিচ্ছে; এই অনুভূতি ওদের আছে কি না।

ব্যক্তিগতভাবে কে কতটা ভালো করল, সেটাতে এমন কোনো গুরুত্ব নেই।’

দেশের অনেক ক্রিকেটারের প্রেরণার উৎস থেকে ‘লাইসেন্স অব ফান’ তো পেয়েই গেলেন বাংলাদেশের যুবারা। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া যুব বিশ্বকাপে মনের আনন্দে খেলতেই হচ্ছে তাঁদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

মাশরাফির কাছ থেকে ‘লাইসেন্স’ পেলেন সাইফরা

আপডেট টাইম : ০৭:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭