পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় পিছপা হব না——–প্রধানমন্ত্রী

আজ রোববার দুপুরে চট্টগ্রামে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পটুয়াখালীতে এভিয়েশন সুবিধাসহ দেশের সবচেয়ে বড় নৌঘাঁটি ও রাজধানীর খিলক্ষেতে বঙ্গবন্ধু নৌঘাঁটি নির্মাণ করা হচ্ছে। কুতুবদিয়াতে সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হবে। আস্তে আস্তে বাংলাদেশ জাহাজ রফতানিও করবে। আমাদের নৌবাহিনী ধীরে ধীরে ‘বায়ার বাহিনী’থেকে ‘বিল্ডার বাহিনী’তে পরিণত হবে।

রোববার চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিকে নবীন ক্যাডেটদের কমিশন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে, তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-০৪১১ ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এপর চট্টগ্রামের বিএনএ ফ্লোটিলায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫ পরিদর্শন এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌ বাহিনীকে আরও আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এই বাহিনীর কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীতে এভিয়েশন সুবিধা সংবলিত নৌবাহিনীর সর্ববৃহৎ নৌঘাঁটি এবং ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব নৌঘাঁটি নির্মাণের কাজ চলছে।’

তিনি বলেন,‘সাবমেরিনের সুষ্ঠু পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং জেটি সুবিধা প্রদানের জন্য কুতুবদিয়ায় আমরা একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জাহাজের সুবিধা সংবলিত ফ্লিপ সদরদপ্তরের নির্মাণ কাজ শুরু হয়েছে। এর ফলে সমুদ্র এলাকায় সার্বিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে আমি বিশ্বাস করি।’

নৌবাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খুলনা শিপইয়ার্ড ও নারায়ণগঞ্জের ডকইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দেয়া এবং খুলনা শিপইয়ার্ডে নির্মিত যুদ্ধজাহাজ ‘দুর্গম নিশান’এর নৌ বহরে কমিশন পাওয়ার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে ২৯২ জন মেইকশিফট ম্যান ও ১২ জন ডিরেক্ট এন্ট্রি অফিসার কমিশন পান। তারা প্রধানমন্ত্রীকে সালাম জানান। কমিশন প্রাপ্তদের মধ্যে ২১ জন নারী কর্মকর্তা। বিষয়টিতে খুশি হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের দেশে নারীর ক্ষমতায়নে একটা বিরাট দৃষ্টান্ত।’এরপর নবীন ক্যাডেটদের উদ্দেশে রাখা বক্তব্যে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে এবং বাহিনীর শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন শেখ হাসিনা।

অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় পিছপা হব না——–প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭