পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন স্থগিত

বেতন বৈষম্য নিরসনের দাবিতে তিনদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার বিকালে রাজধানীর হেয়ার রোডে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের বাসভবনে তার সঙ্গে আলোচনা শেষে প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

এই সংগঠনের আহ্বানে তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন শিক্ষকরা। সন্ধ্যায় শহীদ মিনারে গিয়ে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের অনশন ভাঙাবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে আন্দোলনরত শিক্ষকদের দাবির বিয়ষটি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে উত্থাপন করবেন বলে শিক্ষক নেতাদের আশ্বাস্ত করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। পরে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত আসে।

প্রাথমিক সহকারী শিক্ষক জোটের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া বলেন, মাননীয় মন্ত্রীর সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। মন্ত্রী বলেছেন, প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করে আমাদের সমস্যা সমাধান করবেন। মন্ত্রী এখন শহীদ মিনারে যাচ্ছেন। তিনি নিজ হাতে শিক্ষকদের অনশন ভাঙ্গাবেন।

শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেন সারাদেশ থেকে আসা কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনশনের তৃতীয় দিনে সোমবার ৪০ জন অসুস্থ হয়ে পড়েন।

২০১৫ সালে ঘোষিত ৮ম জাতীয় পে-স্কেল অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা (২য় শ্রেণি) ১১তম গ্রেড অর্থাৎ ১২ হাজার ৫০০ টাকা এবং প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে বেতন পাচ্ছেন ১১ হাজার ৫০০ টাকা।

প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে অর্থাৎ ১০ হাজার ২০০ টাকা বেতন পাচ্ছেন আর প্রশিক্ষণ ছাড়া সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা। কিন্তু, বর্তমানে নতুন স্কেলে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড এবং প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা পাবেন ১১তম গ্রেডে, যা অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

সহকারী শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রশিক্ষণ ছাড়া প্রধান শিক্ষকরা যে বেতন পাবেন তার পরের ধাপে তারা বেতন চান। অর্থাৎ প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন চান সহকারী শিক্ষকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন স্থগিত

আপডেট টাইম : ০৪:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭