অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

হিন্দুপল্লীতে হামলা : সাত দিনের রিমান্ডে প্রকৌশলী

রংপুরে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার রংপুর জেলা পরিষদের প্রকৌশলী ফজলার রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, পুলিশের করা একটি মামলায় ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য একটি মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও সেটির শুনানি হয়নি। রংপুরে টিটু রায় নামে এক যুবকের ফেসবুকে ধর্মীয় অবমানাকর পোস্ট শেয়ার করার ঘটনায় গত ১০ নভেম্বর রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়ায় বিক্ষোভ হয়। পরে টিটু রায় ও ঠাকুরপাড়ার হিন্দু বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারী-পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়।

গত ১০ নভেম্বর রাতে গঙ্গাচড়া থানার এসআই রেজাউল ইসলাম ও কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেন। দুই মামলার একটিতে বুধবার শুনানি হলো।

ঠাকুরপাড়ায় তাণ্ডবের ঘটনায় প্রকৌশলী ফজলার রহমানের নাম আসার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। অবশেষে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

হিন্দুপল্লীতে হামলা : সাত দিনের রিমান্ডে প্রকৌশলী

আপডেট টাইম : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭