অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

জীবনের একমাত্র সম্পদ হলো শিক্ষা : প্রধানমন্ত্রী

ঢাকা, : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনের একমাত্র সম্পদ হলো শিক্ষা, যা কেউ তা কেড়ে নিতে পারে না। লেখাপড়া ছাড়া মানুষের মতো মানুষ হওয়া যায় না, দেশকে ভালোবাসতে হলে লেখাপড়া শিখতে হবে। তা হলেই দেশ এগিয়ে যাবে, সুশিক্ষিত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তোমাদের মধ্য থেকেই কেউ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে। এক সময় তোমরাই দেশ চালাবে।

আজ শনিবার সকালে গণভবনে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের সব শিশুকেই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। কারণ, জীবনের একমাত্র সম্পদ হলো শিক্ষা যা কেউ তা কেড়ে নিতে পারে না, চুরি করতে পারে না। ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তার স্বপ্ন ছিল বাঙালি জাতি শিক্ষাদীক্ষাসহ সর্বক্ষেত্রে এগিয়ে যাবে, সন্মান নিয়ে বাঁচবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সে জন্য স্বাধীনতার পরই তিনি প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছেন। শিক্ষাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

বিএনপির আমলে পাসের হার না বেড়ে কমেছে-এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা ১৯৯৬ সালে যখন ক্ষমতা ছেড়ে দেই তখন পাসের হার ছিল ৬৫.৫ শতাংশ। বিএনপি ক্ষমতায় আসার পর সে হার আরও কমে যায়। ২০০১-২০০৮ সাল পর্যন্ত শিক্ষা অন্ধকারের যুগে ছিল। ২০০৯ সালে এসে দ্রুত শিক্ষার হার বৃদ্ধির উদ্যোগ নেই। বর্তমানের হিসাব অনুযায়ী শিক্ষার হার ৭২ শতাংশ। তবে বাস্তবে আরও বেশি হবে।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদানসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এর আগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর হাতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

জীবনের একমাত্র সম্পদ হলো শিক্ষা : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭