পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রামপাল প্রকল্প থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান

ঢাকা, : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পাশে রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্পসহ যেকোনো প্রকল্প থেকে সরে আসতে সরকারের প্রতি আবার আহ্বান জানিয়েছে সুন্দবন রক্ষা জাতীয় কমিটি। আজ শনিবার সকালে রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্পের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, রামপালসহ পরিবেশ বিপর্যয়কারী কোনো প্রকল্প হতে দেবেন না দেশের সচেতন নাগরিকরা।

এতে সুলতানা কামাল বলেন, ‘আমরা আবারও এর পুনরাবৃত্তি করতে চাই যে, সরকার এর ভুল ব্যাখ্যা প্রদান করছে এবং বারবারই বলছে যে রামপালের কথা কিছু বলা হয়নি। অথচ রামপাল প্রকল্পই নয়, কৌশলগত, পরিবেশগত সমীক্ষা ছাড়া কোনো শিল্প প্রকল্প ওই এলাকায় করা যাবে না, এই কথা ইউনেসকো বলেছে। আর যদি সরকার ইউনেসকোর কথা সত্যি মেনে চলে, তাহলে রামপাল তো দূরের কথা বনের পাশে কোনো শিল্পপ্রতিষ্ঠানই অনুমতি পায় না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, ‘এখানে অন্য কোনো শব্দ নাই বা সেনটেন্স (বাক্য) নাই যেটাতে এটা ইমপ্লাই (ইঙ্গিত) করে যে রামপাল থেকে ইউনেসকো তাদের আপত্তি সরিয়ে নিয়েছে।’

পরিবেশ বিশেষজ্ঞদের অভিযোগ, সুন্দরবনের পাশে রামপালসহ সব শিল্পকারখানা স্থাপনে ইউনিসকোর আপত্তি সত্ত্বেও সরকার মিথ্যাচার করে প্রকল্প এগিয়ে নিতে চায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রামপাল প্রকল্প থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান

আপডেট টাইম : ০৫:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭