অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সুুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই থাকবে না: ফখরুল

ঢাকা, : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব আদর্শকে ধ্বংস করছে। আসল কথা হলো, আওয়ামী লীগের আদর্শ বলতে কিছুই নাই। যারা বলেছে, আগামী নির্বাচ‌নে দেশনেত্রী গেলে আমরা যাব, আরে ভাই দেশনেত্রী তো যাবেনই, আবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই থাকবে না। গণতন্ত্র রক্ষায় দেশের সর্বস্ত‌রের মানুষকে এগিয়ে আসতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য ক‌রেন। জাতীয়তাবাদী কৃষকদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

ফখরুল বলেন, ২০১৮ সাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাল। ২০১৮ সাল বিএনপির সাল, ২০১৮ সাল তারেক রহমানের সাল, ২০১৮ সাল এই দেশের গণমানুষের সাল যারা লড়াই করে যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে।

মির্জা ফখরুল আরো বলেন, ‘প্রধান বিচারপ‌তি‌কে বন্দুকের নল দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করছে আওয়ামী লীগ সরকার, আবার তারা বলছে বিচার বিভাগের স্বাধীনতার কথা। বাংলাদেশের মানুষকে প্রতারণা দিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, আবার তারা বলছে গণতন্ত্রের কথা, এদের লজ্জা নাই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সহদপ্তর সম্পাদক এস কে সাদীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন কৃষক দলের সহসভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষকদলের সহসভাপতি এম এ তাহের, নাজিম উদ্দীন মাস্টার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ মো. সেলিম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সুুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই থাকবে না: ফখরুল

আপডেট টাইম : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭