পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দুর্নীতির কারণেই প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, ৩১ ডিসেম্বর, : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির কারণেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে থাকা এগারোটি অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে না চাওয়াতেই তিনি পদত্যাগ করেছেন।’

আইনমন্ত্রী আজ রবিবার দুপুরে জেলার কসবার পৌর এলাকার তালতলা গ্রামে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলার বিভিন্ন গ্রামে পল্লীবিদ্যুতের নতুন লাইন সংযোগ দান উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়ারিদ।

আনিসুল হক বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে আবারো ক্ষমতায় আসবে। কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে শুধু ভোট নয়, আইনের মাধ্যমেও জবাব দেয়া হবে। কাউকে গ-গোল করতে দেয়া হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে বসেছে। মার্কিন প্রেসিডেন্ট যখন অনৈতিকভাবে ফিলিস্তিনীর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন তখন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিবাদ করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দুর্নীতির কারণেই প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭