অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অবস্থান ধর্মঘট

ঢাকা,: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা। আজ সোমবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবে সামনে এ অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। সারা দেশ থেকে আসা কয়েক শত শিক্ষক ধর্মঘটে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। ২০১৩ সালে বর্তমান সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়নি। ফলে হাজার হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাটাশালা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ১৯৮২ সালে আমাদের প্রতিষ্ঠান চালু হয়। শুরু থেকে শিক্ষক-শিক্ষিকারা সব ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু শিক্ষকরা বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণ করে সরকার এসব শিক্ষকের পরিবারে হাসি ফোটাবে বলে আশা করি।

অবস্থান ধর্মঘটে আরো উপস্থিত ছিলেন সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবু মুছা ভূইয়া, দপ্তর সম্পাদক ইনতাজ বিন হাকমি, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম প্রমুখ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অবস্থান ধর্মঘট

আপডেট টাইম : ০৭:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮