অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘নির্বাচনের বছরকে সামনে রেখে দেশে বিশেষ পরিস্থিতি তৈরির ছক কষছে বিএনপি’

ঢাকা, : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিশেষ পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কার্যক্রমকে বিলম্বিত করার জন্যও বিএনপি দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘নববর্ষের অঙ্গীকার-প্রতিহত কর চিহ্নিত সন্ত্রাসী বিএনপি-জামায়াত-রাজাকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কৃষকলীগ নেতা এম এ করিম ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দূর্জয়।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের বছরকে সামনে রেখে বিএনপি দেশে আবারো অপরাজনীতি করার ছক কষছে। বিএনপির অপরাজনীতির জন্য দেশের মানুষ তাদের ওপর থেকে মুখ সরিয়ে নিয়েছে।

তিনি বলেন, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্ভর নাশকতার রাজনীতি করে দেশের মানুষ কখনও তাদের সঙ্গে থাকতে পারে না। দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যাওয়াই বিএনপির একমাত্র লক্ষ্য। কিন্তু ক্ষমতার লোভে যারা শুধু জনগণের জন্য কাজ না করে নিজেদের জন্য কাজ করে দেশের মানুষ কখনো তাদের সঙ্গে থাকে না।

সন্ত্রাসী সংগঠনের তকমা থেকে বেরিয়ে এসে জনগনের কাছে ক্ষমা চেয়ে গণতান্ত্রিক একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিএনপির নেতাদের প্রতি আহবান জানান। বাসস।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘নির্বাচনের বছরকে সামনে রেখে দেশে বিশেষ পরিস্থিতি তৈরির ছক কষছে বিএনপি’

আপডেট টাইম : ০৭:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮