পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএন‌পি

ঢাকা, : আগামী ৫ জানুয়ারি ‘বিতর্কিত’ দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপি সমাবেশ করবে। আর সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে কালো পতাকা মিছিল করা হবে। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

বিএনপি নেতা রিজভী জানান, ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ ছাড়াও দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

দেশের গণতন্ত্র আজ লাল দেয়ালে বন্দি উল্লেখ করে রিজভী বলেন, ‘এক আইন, এক প্রভু হলে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে ভয়ংকর সংকট। গণতন্ত্রে অপরিহার্য শর্ত হলো বিরোধী দল। প্রধান বিরোধী দল বিএনপি সরকারি নির্যাতনে আক্রান্ত।’

গণতন্ত্রে স্বীকৃত সভা-সমাবেশকে ক্ষমতাসীন গোষ্ঠী বানচাল করেছে মন্তব্য করে বিএনপি নেতা রিজভী আরো বলেন, ‘কণ্ঠরোধ করার জন্য গণমাধ্যম থেকে শুরু করে নানা চিন্তা, মত ও বিশ্বাসের মানুষের ওপর নেমে এসেছে সরকারের নানা প্রকার আক্রমণের আঘাত।’

বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা বিরোধী দলের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রিজভী আরো বলেন, বিএনপি কখনোই হিংসার ভেতরে লুকিয়ে থাকা প্রতিহিংসার প্রবল প্রতাপের রাজনীতিতে বিশ্বাসী দল নয়। বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্রের শুধু পথিকৃৎ নয়, অগ্রপথিক।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএন‌পি

আপডেট টাইম : ০৭:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮