পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই: নাসিম

সিরাজগঞ্জ, : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

আজ সোমবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরসহ সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়নের দলীয় বর্ধিত সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর ব্যক্তিগত এবং সরকারের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান তিনি।

নাসিম বলেন, ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। অপরদিকে বিএনপি’র অবস্থান বিশ্লেষণ করে তিনি বলেন, তারা মুখে যাই বলুক, খালেদা জিয়াকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে তাদের দলের অস্তিত্ব থাকবে না।

তিনি বলেন, সিঙ্গাপুর মালয়েশিয়াসহ অন্যান্য দেশের সরকারের স্থায়িত্ব ও উন্নয়ন তুলনা করে বলেন, এক নাগারে একটি দল সরকারে থাকলে দেশের উন্নয়নের গতি বাড়ে এবং দৃশ্যমান হয়। আওয়ামী লীগ সরকার বিগত ৯ বছরে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অন্তত আরও দশ বছর সরকার পরিচালনা করার সুযোগ দিতে জনগণের কাছে দলের প্রতিটি নেতাকর্মীকে যেতে হবে। জনগণের ভাগ্যের পরিবর্তন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক নাগারের সরকারের ক্ষমতায় থাকা দরকার বলেও তিনি মন্তব্য করেন।

কাজীপুরে মোহাম্মদ নাসিমের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত সভা চলে। বর্ধিত সভায় তৃণমূলের নেতাদের বক্তব্য ও পরামর্শ তিনি ধৈর্য্য সহকারে শোনেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই: নাসিম

আপডেট টাইম : ০৭:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮