অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২০১৭ সালে রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে

ঢাকা, : সদ্য সমাপ্ত ২০১৭ সালের রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এই রেমিট্যান্স প্রবাহ বিগত কয়েক মাস ধরে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা দেশে ৬ হাজার ৯৩৫ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বছরের প্রথম ৬ মাসে ৬ হাজার ৬০২ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করেছে। ২০১৭ সালে মোট রেমিট্যান্স প্রবাহ ছিলো ১৩ হাজার ৫৩৮ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।

বিবি’র ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান আজ বাসসকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে অনাবাসিক বাংলাদেশীরা (এনআরবি) বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণ করায় বিদায়ী বছরে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।’

তিনি বলেন, ২০১৭ সালের প্রথম কয়েক মাসে তেলের মূল্য কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বেশির ভাগ বাংলাদেশী অভিবাসীর আয়ে প্রভাব পড়ায় রেমিট্যান্স প্রবাহে গতি কমে যায়। এ ছাড়াও কিছুসংখ্যক এনআরবি অবৈধ পথে দেশে টাকা প্রেরণ করে।

বিবি’র ডেপুটি গভর্নর বলেন, বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ যাতে বৃদ্ধি পায়, সে জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এখন অভিবাসী বাংলাদেশীরা তাদের উপার্জন বৈধ উপায়ে পাঠাতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করছে। বাসস।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২০১৭ সালে রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে

আপডেট টাইম : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮