অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আজ থেকে সরকার পতনের দিন শুরু: ফখরুল

ঢাকা, ০২ জানুয়ারি: আজ থেকে সরকারের পতন শুরু হলো বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফখরুল বলেন, ‘আজ থেকে এ সরকারের পতনের দিন শুরু হলো। বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনগুলো আজ থেকে সামনে এগিয়ে যাবে। কেউ আর পিছিয়ে পড়বে না।’

মঙ্গলবার বেলা দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু মিলনায়তনের ফটকে তালা দেয়ায় চত্বরেই সমাবেশের প্রস্তুতি নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন, ‘কার ইঙ্গিতে ছাত্রদলের আজকের সমাবেশ পণ্ড করতে চেয়েছিলেন? এই সমাবেশ কার ইঙ্গিতে বানচালের চেষ্টা করা হয়েছে?’

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘২০১৮ হবে গণতন্ত্র ফিরিয়ে আনার বছর। ছাত্রদলের সব নেতাকর্মীকে শপথ নিতে হবে এই বলে-এই বছর হচ্ছে কঠিন বছর। গণতন্ত্র উদ্ধারের বছর।’ খালেদা জিয়াকে ঘিরে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী মিছিল ও স্লোগান দিচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আজ থেকে সরকার পতনের দিন শুরু: ফখরুল

আপডেট টাইম : ০৮:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮