পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেরামত আলী

ঢাকা, ০৩ জানুয়ারি, : প্রতিমন্ত্রী হিসেবে নতুন শপথ নেওয়া রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তার দেওয়া এ দায়িত্ব পালনে শতভাগ চেষ্টা চালিয়ে যাবো।

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিকে সচিবালয় সূত্র জানায়, শপথ নেওয়া চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

মন্ত্রিসভার নতুন সদস্য লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে।

তবে তাদের কে কোন দফতর পাচ্ছেন- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বুধবার নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেরামত আলী

আপডেট টাইম : ০৮:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮