পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মির্জাপুরে একসাথে চার সন্তান প্রসব

ডেস্ক বাংলার খবর : টাঙ্গাইলের মির্জাপুরে তাসলিমা নামে এক নারী একসাথে চার সন্তান প্রসব করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এই চার সন্তান প্রসব করেন তিনি। এদের মধ্যে তিনজন জীবিত ও একজন মারা গেছে।

ওই নারীর স্বামীর নাম ফরিদ মিয়া। তার বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার তাসলিমার প্রসব ব্যথা শুরু হলে বিকেলে তাকে কুমুদিনী হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি করা হয়। বেলা একটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম বাচ্চা জন্ম হয়। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর সন্ধ্যা সাতটার দিকে আরো তিনটি বাচ্চা একে এক প্রসব করেন তিনি। চারটি বাচ্চার মধ্যে দুইটি ছেলে এবং দুইটি মেয়ে। প্রসবের পর একটি বাচ্চা মারা গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে একসাথে চারটি সন্তান প্রসবের ফলে দরিদ্র তাসলিমার পরিবার বিপাকে পড়েছে। কম ওজনের আকারে খুব ছোট এই বাচ্চাগুলি কিভাবে রক্ষা করবে এনিয়ে পরিবারটি দুশ্চিন্তায় পড়েছে।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ পোদ্দার বলেন, বাচ্চাগুলির ওজন কম এবং আকারে খুব ছোট। তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন। বাচ্চাগুলিকে ইনকিউভেটরে রাখা হয়েছে। বাচ্চাগুলিকে সুস্থ রাখতে হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মির্জাপুরে একসাথে চার সন্তান প্রসব

আপডেট টাইম : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮