অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

‘আল্লাহ আমাদের ডাক শুনেছেন’

বাংলার খবর, ডেস্ক: ‘এবার হয়তো দুই যুগ চাকরি জীবনে বেতনের মুখ দেখব। ২৩টি বছর বিনা বেতনে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে গেছি। আমার ছাত্ররা এখন অনেকেই চাকরি করে, বেতন পায়। অথচ আমি শিক্ষক এখনও বেতনের মুখ দেখতে পায়নি। আন্দোলনরত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন। আল্লাহ আমাদের ডাক শুনেছেন। এবার হয়তো দীর্ঘদিনের হতাশা দূর হবে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের সঙ্গে আন্দোলনরত সাতক্ষীরার তালা পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হাসান এসব কথা বলেন।

দীর্ঘশ্বাস ছেড়ে এই শিক্ষক বলেন, পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টের মধ্য দিয়ে এতদিন মানবেতর জীবনযাপন করেছি। কেউ খোঁজ নেয়নি। খেয়ে না খেয়ে দিন পার করেছি। চাকরি জীবনের ২৩টি বছর অতিবাহিত হয়ে গেলো আজও বেতনের মুখ দেখতে পেলাম না। তবে এবার হয়তো হবে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

জাহাঙ্গীর হাসান জানান, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন তার একান্ত সচিব সাজ্জাদুল হাসান। তিনি বলেছেন, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আপনাদের কাছে তার বার্তা পৌঁছে দেয়ার জন্য। তিনি আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অনশন ভেঙে যার যার বাড়িতে ফিরে যেতে। এবার আমাদের বাড়িতে ফেরার পালা।

উল্লেখ্য, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এমপিওভুক্তির দাবিতে গত ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে তারা এমপিওভুক্তির আশ্বাস পেলেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘আল্লাহ আমাদের ডাক শুনেছেন’

আপডেট টাইম : ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮