পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে ফানুস ওড়ানো বন্ধ : ডিএমপি

ডেস্ক:রাজধানীতে যেকোনো ধরনের ফানুস ওড়ানো বন্ধের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক বার্তায় নগরবাসীকে এ অনুরোধ জানান। এরপরও কেউ ফানুস ওড়ালে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বার্তায় তিনি বলেন, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় এগুলো অনির্বাপিত অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পতিত হচ্ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানাবিধ নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে। মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এমতাবস্থায় ঢাকা মহানগর এলাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপি এ বিষয়ে সম্মানিত মহানগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে ফানুস ওড়ানো বন্ধ : ডিএমপি

আপডেট টাইম : ০২:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮